শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আসাদ সরকারের তিনটি চ্যানেল বন্ধ করলো ইউটিউব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্লাটফর্ম ইউটিউব সিরিয়া সরকারের অন্তত তিনটি চ্যানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ওই তিনটি অ্যাকাউন্ট মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং বিজ্ঞাপন থেকে আয় করছে এমন অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। খবর আল-জাজিরার।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সিরিয়া প্রেসিডেন্টের চ্যানেল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভিডিও স্ট্রিমিং জায়ান্ট।

সোমবার ওই তিনটি অ্যাকাউন্টে ঢোকার পর ‘আইনি অভিযোগের কারণে এই অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়েছে’ এমন বার্তা ভেসে উঠেছে।

দামেস্কভিত্তিক সানা টিভি চ্যানেলও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইউটিউব। ইউটিউবে ওই চ্যানেলটি খোঁজা হলে, ‘এই পেজ এখন নেই। এজন্য দুঃখিত। অন্য কিছু খোঁজার চেষ্টা করুন’ এমন বার্তা দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ওই তিনটি চ্যানেল বিজ্ঞাপন থেকে আয় করছে অনলাইন নিউজ পোর্টাল টোমোনিউজ এমন খবর প্রকাশের পর ইউটিউব এই পদক্ষেপ নিলো।

ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনুযায়ী দেশটির অর্থ মন্ত্রণালয়ের লাইসেন্স ছাড়া কোনও মার্কিন কোম্পানি সিরিয়ায় সেবা প্রদান করতে পারবে না।

সিরিয়ায় এখন গৃহযুদ্ধ চলছে। ২০১১ সালে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ