বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১ কোটি ৪০ লাখ ইউরো সহায়তার দেবে ‘ইইউ’ সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের শপথ ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত লন্ডনে গাজার সাংবাদিক সাজি হামদানের আবেগঘন সাক্ষ্য সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার তাগিদ সেনাপ্রধানের জগন্নাথে খেলাফত ছাত্র মজলিসের ফ্রি আই কেয়ার ও ভিশন স্ক্রিনিং ক্যাম্প ড. শোয়াইব আহমদের পৃষ্ঠপোষকতায় ৩৯ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ সরকারি নিবন্ধন পেল মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফিরাকে বাতিলার অপতৎপরতা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু সংসদে মাথা নুয়ে ‘প্রবেশ-বাহির’ আইন বাতিল ঘোষণা

গাজীপুরে ব্যবসায়ী মিলন হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে ব্যবসায়ী মিলন হত্যা মামলায় সাতজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকাল ১১টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।

নিহত ব্যবসায়ীর নাম মিলন ভূইয়া। তিনি মহানগরীর লক্ষ্মীপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজিব হোসেন, মো. কাইয়ুম, রাজিব হোসেন, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী হোসেন ও মোহাম্মদ আলী। এদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাসুদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গাজীপুর আদালত পু‌লি‌শের ও‌সি র‌বিউল ইসলাম জানান, মিলন ভূইয়া নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশ-কাঠ, প্লেন সিট ভাড়ার ব্যবসা করেন। ব্যবসায়ের পাওনা টাকা আদায় করাকে কেন্দ্র করে আসামিদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়।

ঘটনার দিন ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুর মহানগরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে আসামিরা মিলনের গতিরোধ করে এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

খবর পেয়ে তার স্বজনরা মিলনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিলনের মামা আকতার হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সিআইডি এ ঘটনা তদন্ত করে ১০জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। উভয়পক্ষের শুনানি শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাতজন আদালতে উপস্থিত ছিলেন বাকিরা পলাতক।

লেখাটার শিরোনাম নামাজ! লেখাটা কি পড়বেন?

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ