শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রিয়জনের বিদায়কালে যে দুয়া পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: পৃথিবী থেকে চূড়ান্ত বিদায়ের আগে প্রতিনিয়ত অনেক ছোট ছোট বিদায় নিতে হয় আমাদের। বিদায় নেই বন্ধুদের কাছ থেকে, পরিবারের কাছ থেকে, সহকর্মীদের কাছ থেকে, দ্বীনী ভাইদের/বোনদের কাছ থেকে।

এমনি বিদায়ের মুহূর্তটির জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিখিয়ে দিয়ে গেছেন চমৎকার একটি দু’আ। আমাদের থেকে যখন কেউ বিদায় নিবে তখন যেন আমরা তার কল্যাণ কামনায় নিম্নের দুয়াটি পাঠ করি-

أستودع الله دينك، وأمانتك، وخواتيم عملك و زودك الله التقوى، وغفر ذنبك، ويسر لك الخير حيث ما كنت

উচ্চারণ : আসতাওদিয়ু’ল্লা-হা দি-নাকা ওয়া আ`মা-নাতাকা ওয়া খাওয়া-তি-মা আ’মালিকা ওয়া ঝাওয়্যাদাকাল্লা-হুত তাক্বওয়া ওয়া গাফারা জামবাকা ওয়া ইয়াস্‌সারা লাকাল খাইরা হাইছু মা কুংতা।

অর্থ : তোমার দ্বীন, তোমার আমানত, তোমার কাজের শেষ পরিণতি আল্লাহর ওপর সোপর্দ করলাম। আল্লাহ যেন তোমার তাকওয়া বৃদ্ধি করে দেন। তোমার গুনাহ ক্ষমা করে দেন। আর তুমি যেখানেই থাক যে কাজই কর, কল্যাণকর (সকল) দিক যেন আল্লাহ তোমার জন্য সহজ করে দেন। (আবু দাউদ, তিরিমিজি, মিশকাত)

আমরা দু’আটি পড়তে পারি যখন আমরা সাক্ষাতের পর একে ওপর থেকে বিদায় নেই। আরও পড়া যেতে পারে যখন স্বামী বা পরিবারের কেউ কোন কাজের প্রয়োজনে কোথাও সফরে বের হয় বা সন্তান পড়াশুনার জন্য দূর দেশে পাড়ি জমায় অথবা এমন যেকোনো বিদায়ের সময়েই।

ইনশাআল্লাহ, এর উসিলায় রাব্বে কারিম আমাদের প্রিয় ও নিকতজনদের যাবতীয় অকল্যাণ থেকে হিফাজত করবেন। আল্লাহ আমল করার তাওফিক দান করুন। আমিন।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ