বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১ কোটি ৪০ লাখ ইউরো সহায়তার দেবে ‘ইইউ’ সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের শপথ ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত লন্ডনে গাজার সাংবাদিক সাজি হামদানের আবেগঘন সাক্ষ্য সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার তাগিদ সেনাপ্রধানের জগন্নাথে খেলাফত ছাত্র মজলিসের ফ্রি আই কেয়ার ও ভিশন স্ক্রিনিং ক্যাম্প ড. শোয়াইব আহমদের পৃষ্ঠপোষকতায় ৩৯ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ সরকারি নিবন্ধন পেল মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফিরাকে বাতিলার অপতৎপরতা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু সংসদে মাথা নুয়ে ‘প্রবেশ-বাহির’ আইন বাতিল ঘোষণা

বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত: আবুল হাসানাত আমিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের অন্যতম ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, আমাদের আকাবির আসলাফদের নিরলস পরিশ্রম ও চোখের পানির বিনিময়ে বাংলাদেশের জমিন আজ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উর্বর জমিনে পরিণত হয়েছে।

এই জমিন আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত। তাই আমাদের আকাবির আসলাফদের রেখে যাওয়া এই জমিনকে যেকোনো মূল্যে আমাদের ই রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার বাদ মাগরিব সরাইল উচালিয়া পাড়া মাদরাসায় ইসলামী ঐক্যজোট, খেলাফতে ইসলামী, ইসলামী যুব খেলাফত, ইসলামী ছাত্র খেলাফতের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় আরো বলেন, ইসলামী ঐক্যজোট তার প্রতিষ্ঠাকাল থেকে ইসলাম, দেশ ও জাতির প্রত্যাশা পূরণে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে আসছে। ভবিষ্যতে ও ইসলামী ঐক্যজোট দেশের আলেম উলামা, কওমি মাদরাসার স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।

তিনি আরো বলেন, ইসলামী ঐক্যজোটের প্রতি দেশের আলেম উলামার রয়েছে ব্যাপক প্রত্যাশা। দেশের আলেম উলামার সেই প্রত্যাশা পূরণে এবং বাংলাদেশে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে ইসলামী ঐক্যজোটের সকল নেতাকর্মীদের সর্বোচ্চ পরিশ্রম করে যাওয়ার পাশাপাশি নিজেদেরকে রাজনৈতিক মেধা যোগ্যতায় গড়ে তুলতে হবে।

মাওলানা হাসানাত আমিনী বলেন, বাংলাদেশে ইসলামী শক্তিকে অস্বীকার করে রাজনীতি করার দিন শেষ। তাই ইসলামের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎকে এখন সকল রাজনৈতিক দল স্বীকার করে নিচ্ছে।

উক্ত মতবিনিময় সভায় উচালিয়া পাড়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী ঐক্যজোট জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান, সরাইল উপজেলা সাধারণ সম্পাদক হাজী ইসহাক, আশুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাসমতুল্লাহ, ব্রাক্ষণবাড়ীয়া সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ কাউসার মোল্লাহ,সরাইল উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, ইসলামী ইসলামী ছাত্র খেলাফত জেলা সভাপতি হাফেজ জুনাইদ কাসেমী,সাধারণ সম্পাদক মাওলানা এরশাদুল্লাহ কাসেমী,মাওলানা আব্দুর রাকিব, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা গাজী মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Ecommers-cover-bsofty

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ