মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

খবরের কাগজের টুকরা দিয়ে হাত মোছা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেক হোটেলে খাবারের পর হাত মোছার জন্য খবরের কাগজের টুকরা রাখা থাকে এবং মানুষ তা দিয়ে খাবার শেষে হাত মোছে। এটি একটি অনুচিত কাজ। কাগজ ইল্ম অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। এর যথাযথ সম্মান করা কর্তব্য। তাই খবরের কাগজের টুকরা হোক বা বইয়ের পাতা- তা হাত মোছার কাজে ব্যবহার না করাই বাঞ্ছনীয়।

রোহিঙ্গা বউ

তেমনিভাবে খবরের কাগজের টুকরা পা দিয়ে মাড়াতেও দেখা যায়। এটিও বর্জনীয়। রাস্তায়-চলার পথে খবরের কাগজ হোক বা যে কোনো কাগজ, তা মাড়ানো ঠিক নয়। পথে কাগজ দেখলে তা না মাড়িয়ে হেফাজত করা চাই বা এমন জায়গায় সরিয়ে রাখা চাই, যেখানে রাখলে আর পায়ের তলে পড়ার আশংকা থাকে না।

এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আদব হল, যেখানে-সেখানে কাগজ না ফেলা এবং সাধারণ আবর্জনা আর কাগজ একত্রে না রাখা। বরং কাগজের জন্য আলাদা ঝুড়ি বা কোনো ব্যাগ থাকা চাই, যেখানে শুধু কাগজ রাখা হবে।

সৌজন্যে: মাসিক আল-কাউসার।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ