রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

টেস্ট ফায়ারিংয়ের সময় নৌবাহিনীর ২ কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেস্ট ফায়ারিংয়ের সময় কার্তুজ বিস্ফোরণে নৌবাহিনীর দুই কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বঙ্গোপসাগরে টেস্ট ফায়ারিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন জুনিয়র কমিশন অফিসার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, নৌবাহিনীর একটি জাহাজ গভীর সাগরে নিয়ে ফায়ারিং অনুশীলন করছিলেন নৌ সদস্যরা। অনুশীলনের সময় দু’টি কার্তুজে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

আহতদের দ্রুত নৌবাহিনী হাসপাতালে ভর্তি করা হয়।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ