মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হ্যাকারদের কবলে ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একটি নিরাপত্তা ত্রুটির কারণে ফেসবুকের প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। শুক্রবার এমনটি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

সুপ্রভাত ফিলিস্তিন 

'ভিউ এজ' নামের সুবিধার দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা সুযোগ নিয়ে মানুষের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছে। মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ এই ঘটনা ধরতে পারে। ইতোমধ্যে পুলিশকে বিষয়টি জানিয়েছে ফেসবুক।

ফেসবুক জানায়,  যেসব ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন তাদেরকে শুক্রবার পুনরায় লগ-ইন করতে হয়েছে।

ফেসবুকের নিরাপত্তা প্রধান গাই রোজেন জানান, এই ত্রুটি সারিয়ে ফেলা হয়েছে। আমরা মাত্র তদন্ত শুরু করেছি। এখনও জানি না এসব তথ্য অপব্যবহার করা হয়েছে কি-না? আমরা জানি না, এই হামলার নেপথ্যে কারা রয়েছে এবং তাদের অবস্থান  কোথায়। তিনি বলেন, মানুষের গোপনীয়তা ও নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আমরা দুঃখিত।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ