রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

নওগাঁয় ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁয় ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এদের মধ্যে দুইজন সম্পর্কে বাবা-ছেলে।

মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে নওগাঁ-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের পুঁইয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার চক দৌলতপুর গ্রামের আফছার মন্ডলের ছেলে আব্দুস ছালাম (৪৫), ছালামের ছেলে তৌফিক ইসলাম (২৭) এবং পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার আহাদ আলীর ছেলে রনি (২৪) ।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, দুপুরে মোটর সাইকেলে করে পত্নীতলা থেকে মহাদেবপুর যাচ্ছিলেন তিনজন। পথে পুঁইয়া এলাকায় পৌঁছলে মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান আরোহীরা। ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে গেছে চালক-হেলপার। খবর পেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে এবং মরদেহ গুলো উদ্ধারের কাজ শুরু করেছে।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ