রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

রাজশাহীতে আকাশ থেকে আছড়ে পড়ল হেলিকপ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈরি আবহাওয়ায় উড়তে গিয়ে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩৫ মিনিটে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার লালবাগ এলাকার একটি হেলিপ্যাডে এ দুর্ঘটনা ঘটে। তবে হেলিকপ্টারের পাইলটসহ যাত্রীরা অক্ষত রয়েছেন।

হেলিকপ্টারে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর, স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়া, চ্যানেল আইয়ের দুই সাংবাদিক এবং হেলিকপ্টারের পাইলটসহ মোট সাতজন ছিলেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, উপজেলা সদরের আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের একটি অনুষ্ঠান ছিল।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান দুপুরে শেষ হলে চ্যানেল আইয়ের এই দলটি ওই হেলিকপ্টারে করে ঢাকায় ফিরছিলেন।

বৃষ্টি ও বাতাসের মধ্যে হেলিকপ্টারটি উড়তে গেলে পাইলট নিয়ন্ত্রণ হারান। তখন হেলিকপ্টারটি মাটিতে পড়ে যায়। ওসি জানান, কেউই গুরুতর আহত হননি।

পাইলট ছাড়া বাকি সবাইকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। তবে সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হেলিকপ্টারের পাইলট ঘটনাস্থলেই আছেন। তিনি সুস্থ্য আছেন।

লজিং যুগের নীরব অবসান
আরবীসহ বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ