রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের মুরাদপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অসীম রায় বাবু ওরফে ডাইল বাবু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে মুরাদপুর এক নম্বর রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, এ সময় তাদের চার সদস্যও আহত হয়েছেন। নিহত বাবু বাঁশখালীর পূর্ব চাম্বল গ্রামের গুরুসদয় রায়ের ছেলে।

র‌্যাবের দাবি, বাবু একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের পুলিশের (সিএমপি) কোতয়ালি থানায় তিনটি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, মুরাদপুর এক নম্বর রেল গেট এলাকায় টহলরত র‌্যাব সদস্যরা একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে এটি না থামিয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

পরে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়েন। গাড়িটি মুরাদপুর থেকে অক্সিজেন মোড়ের দিকে যাচ্ছিল। গাড়িতে দুইজন ছিলেন। তবে একজন পালিয়ে গেছেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পু্লিশ সুপার (এএসপি) মিমতানুর রহমান জানান, আহত র‌্যাবের চার সদস্য- স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম, মেজর মেহেদী হাসান, লেন্স কর্পোরাল আরিফ ও লেন্স কর্পোরাল শহীদকে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ঘটনাস্থলে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া গেছে।

‘আমরা ক্ষমতায় গেলে কেবল মানুষ নয়, পশু পাখি সবাই অধিকার পাবে’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ