রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

রাজধানীর উত্তরখানে আগুন, নিহত ১ দগ্ধ ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজধানীর উত্তরখানে গ্যাসলাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ ৮ জনের মধ্যে একজন মারা গেছেন।

সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান আজিজুল ইসলাম। আরো ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আজ শনিবার ভোরে উত্তরখানের ব্যাপারীপাড়ার একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সুত্রপাত। রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে ধরে যায় আগুন।

এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। গ্যাসলাইনের লিকেজ থেকে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে ছিলো বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস।

অগ্নিদগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে ফায়ার সার্ভিস। আগুনে এক শিশু ও ৩ নারীসহ তিন পরিবারের ৮ জন দগ্ধ হন। এদের মধ্যে ৫ জনের শ্বাসনালির ৬৫ থেকে ৯৯ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

হতাহতরা একে অপরের আত্মীয়, পেশায় পোশাক শ্রমিক ও রিকশাচালক। তাদের বাড়ি পাবনার ভাঙ্গুড়ায়।

আরো পড়ুন-
সারা বিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট 
মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১০ দফা দাবি
অ্যারাবিক ক্যালিগ্রাফিতে ধর্মীয় প্রশান্তি অনুভূত করি: আফসানা মিমি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ