শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

’০১৩’ সিরিজ চালু করল গ্রামীণফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইলফোন ব্যবহারকারীদের জন্য ‘০১৭’ সিরিজের পাশাপাশি নতুন নম্বর সিরিজ ‘০১৩’ চালু করলো গ্রামীণফোন।

গতকাল রোববার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে নতুন এই নম্বর স্কিমের উদ্বোধন করে গ্রামীণফোন। নতুন নম্বর সিরিজটি উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহা. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেনসহ আরো অনেকে।

‘০১৩’ সিরিজের একটি নম্বর দিয়ে প্রথম কলটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বারের কাছে করেন ইয়াসির আজমান।

মোবাইলফোনে কথা বলার সময় মোস্তাফা জব্বার বলেন, যে সাহসের সঙ্গে আপনারা সারাদেশে নেটওয়ার্ক বিস্তার করেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমার দৃঢ় বিশ্বাস এই বিপুল সংখ্যক গ্রাহকের জন্য সেবার মান বজায় রাখাও আপনাদের জন্য কঠিন হবে না।’

স্বল্প সময়ের মধ্যে ‘০১৩’ নম্বর সিরিজ চালু করতে পারায় গ্রামীণফোনকে অভিনন্দন জানান বিটিআরসি’র মহাপরিচালক।

অনুষ্ঠানে জানানো হয়, ০১৭ নম্বরের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ০১৭ সিরিজের নম্বর শেষ হয়ে যেতে থাকে।

গ্রামীণফোনের উন্নত নেটওয়ার্ক ও সেবা যে গ্রাহকরা উপভোগ করতে চেয়েছেন, তাদের চাহিদা মেটাতে ০১৭ সিরিজের নতুন নম্বরের অভাবে প্রতিষ্ঠানটি তাদের পুরনো নম্বরগুলোকে পুনরায় ব্যবহার করে।

এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির অনুরোধে বিটিআরসি ‘০১৩’ সিরিজের ২ কোটি নম্বর বরাদ্দ করে গ্রামীণফোনকে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ০১৩ নম্বরের নতুন সিম কার্ড একই দামে পাওয়া যাবে দেশের সব সিম বিক্রয় কেন্দ্রে।

এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ