রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের তিনজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫চার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সুভুল্ল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার শিখারঞ্জন গ্রামের নিরঞ্জন মালী (৩০), তার স্ত্রী সাগরী মালী (২৫) ও তাদের শিশুকন্যা স্বর্ণা (৭)। এ ঘটনায় ২১ জন আহত হয়েছেন। তাদের কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী টাইলসবোঝাই একটি ট্রাকে আটজন যাত্রী ছিলেন। ট্রাকটি শুভুল্যা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে এটি সড়কের পাশে পড়ে যায়। এ ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে তারা মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

গোড়াই হাইওয়ে থানার ওসি একেএম কাওসার জানান, ঢাকা থেকে একটি ট্রাক বগুড়া যাচ্ছিল। গাজীপুরের চন্দ্রা থেকে ৩০ জন শ্রমজীবী জয়পুরহাট যাওয়ার জন্য ওই ট্রাকে ওঠে। ভোর ৫টার দিকে সুভুল্ল্যা নামক স্থানে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

আরও পড়ুন: একজন বক্তার কেমন হওয়া উচিৎ?

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ