রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মাধবদীর নিলুফা ভিলা থেকে ২ নারীর আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর মাধবদীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা নিলুফা ভিলা থেকে দুই নারী আত্মসমর্পণ করেছে।

বুধবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

জানা যায়, ঘিরে রাখা বাড়িতে অবস্থানরতদের আত্মসমর্পণের সুযোগ দেওয়ায় অভিযান চালাতে বিলম্ব করে র‌্যাব। তারা আত্মসমর্পণ না করলে কঠোর অভিযান চালানোর প্রস্তুতিও নিচ্ছে র‌্যাব।

আইনশৃঙ্খলা বাহিনী সাত তলা ওই ভবনটি এখনও ঘিরে রেখেছে। ভবনটিতে ড্রোন ক্যামেরার মাধ্যমে জঙ্গিদের পর্যবেক্ষণ করা হচ্ছে। ভেতরে আরও অনেকেই থাকতে পারে বলে তাদের ধারণা।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার নিহতদের এখনও পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে বিভিন্নভাবে তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, যারা নেগুশিয়েটে স্কিলড তাদের ঢাকা থেকে এনে জঙ্গিদের সঙ্গে যোগাযোগের করার চেষ্টা করছি। যদি তারা আত্মসমর্পণ করে তাহলে আমরা কঠোর অভিযানে যাব না।

নরসিংদীতে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ