রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

সিলেট-১ ও ২ আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট ১ ও ২ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। ১৬ অক্টোবর জেলা শাথার সাধারণ সভায় প্রার্থী ঘোষণা করে দলটি।

সিলেট জেলা শাখার সভাপতি এইচ.এম মিছবাহ উদ্দিন চৌধুরী সভাপতিত্বে মঙ্গলবার বিকালে নগরীর জেল রোডস্থ ডব্লিউ টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ইসলামী ফ্রন্ট সিলেট জেলা সহ-সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মাওলানা এস.এম সোলাইমান খান রব্বানী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল মালিক, মাওলানা দেলওয়ার হোসেন জালালী, মাওলানা আব্দুস ছোবহান, যুবনেতা নুরুল হক চিশতী, সিলেট জেলা ইসলামী ছাত্রনেতার সভাপতি মোঃ কাউছার আহমদ, জালালাবাদ থানা শাখার সভাপতি তাওহিদুল ইসলাম জুবায়ের, মিজানুর রহমান, আশিক আহমদ প্রমুখ।

সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা এস.এম সোলাইমান খান রব্বানী আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-১ (মহানগর-সদর) আসনে জেলা সভাপতি এইচ.এম মিছবাহ উদ্দিন চৌধুরী ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জেলা সহ সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

তিনি দলের নেতাকর্মীকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করারও আহবান জানান।

জাবিতে মাদরাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য দূর হবে কবে?
এক মানবদরদী রানী জুবাইদা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ