রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘মাদরাসা শিক্ষার্থী আতিক হত্যাকারীদের শাস্তি দাবিতে মানববন্ধন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক দূর্ঘটনায় নিহত মাদরাসা শিক্ষার্থী আতিকের মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরী।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি আব্দুর রহমান নাদিম।

ঢাকা মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফেজ বুরহানুদ্দীনের সভাপতিত্বে ও প্রচার প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শরিয়াহ আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মাসউদুর রহমান, ঢাকা মহানগর ছাত্র জমিয়তের সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ আল হাবীব, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াকুব কামাল, কলেজ সম্পাদক মুস্তফা আল হাসান, সহ অর্থ সম্পাদক মাহদী হাসান, কার্যনির্বাহী সদস্য উবায়দুল্লাহ, মাজেদ প্রমুখ

উল্লেখ্য, গতকাল মাদরাসা ছুটি হওয়ায় আজ ভোরে বাড়ি যাওয়ার পথে রাজধানীর নর্দায় বেপরোয়া বাসের ধাক্কায় আতিকুল ইসলাম (১১) নিহত হয়।

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

আতিকুল ইসলাম ভাটারা পূর্ব নয়ানগর হাজী আব্দুস সাত্তার মাদরাসার শিক্ষার্থী।

‍ছুটি পেয়েও বাড়ি যাওয়া হলো না মাদরাসা শিক্ষার্থী আতিকুলের

-আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ