বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু নভেম্বরের মাঝামাঝি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছরের নভেম্বর মাসের মাঝামাঝি থেকে প্রথম ধাপের রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার।

আজ মঙ্গলবার দুপুরে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের একথা জানান। তবে প্রথম ধাপে কতজন রোহিঙ্গাকে পাঠানো হবে তা জানা যায়নি এখনই।

দুই দেশের রাজনৈতিক ইচ্ছা থাকলে রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে দেওয়া সম্ভব। এ বিষয়টি নিয়েই আজকের বৈঠকে আলোচনা হয়েছে বলেন পররাষ্ট্র সচিব শহিদুল হক।

তিনি আরও বলেন, শেখ হাসিনা চেয়েছেন যেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন শান্তিপূর্ণভাবে হয়। সে কারণেই মিয়ানামরের সঙ্গে বারবার আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আলোচনা করা হচ্ছে।

ব্রিফিংয়ে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে বলেন, রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তা ও বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করতে সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করছে মিয়ানমার সরকার।

এ বিষয়টি নিয়ে কর্মশালাও করা হচ্ছে। মিন্ট থোয়ে আরও বলেন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। প্রথম ধাপের প্রত্যাবাসন শেষ হলে আলোচনাসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন-

সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ