রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
ভ্রাম্যমাণ প্রতিবেদক

দীর্ঘদিন পর সাভারের উলামায়ে কেরামের অরাজনৈতিক সংগঠন ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

আহ্বান কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী সভাপতি পদে নির্বাচিত হয়েছে। পাশাপাশি সদস্য সচিব পদে নির্বাচিত হয়েছেন মাওলানা আলী আকবর।

তিনিও পূর্বের আহ্বান কমিটিতে সদস্য সচিব ছিলেন। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাওলানা নাজমুল হাসান বিন নূরী। অর্থ সম্পাদক হয়েছেন মাওলানা আলী আশরাফ তৈয়ব। দপ্তর সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান।

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর নেতৃত্বে নির্বাচন কমিশন কমিটিতে ছিলেন মাওলানা হামেদ জহীরী ও মাওলানা আশিকুর রহমান কাসেমী।

সভাপতি নির্বাচিত হয়ে মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী বলেন, সকল প্রকার বেদাআত ও বাতিলকে সাংগঠনিকভাবে প্রতিহত করবেন।

সকাল নয়টা থেকে সাভারের বিভিন্ন মাদরাসার মোহতামিমগণ উপস্থিত হতে শুরু করেন সাভারের দারুল আমান মাদরাসা প্রাঙ্গনে । উপস্থিতি বেশ নজরে পড়ার মতো। প্রায় দুই হাজার ছাত্র ও উলামায়ে কেরামের জমায়েত হয় আজকের কাউন্সিলে।

এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাঝে উপস্থিত ছিলেন, এমপি ডা. এনামুর রহমান, আব্বাস আলী কমিশনার ও জনাব নজরুল ইসলম।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া এশিয়া বিবির বেকসুর খালাস!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ