রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

বগুড়ায় মাদরাসার কূপে পড়ে শিশু শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শিবগঞ্জের মোকামতলার গণেশপুর হাফেজিয়া মাদরাসার কূপ থেকে আল-হাসিব (৫) নামে নূরানি বিভাগের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকালে নিখোঁজ হওয়ার পর গভীর রাতে তার লাশ মাদরাসার টয়লেটের পাশে কূয়ার ভেতর পাওয়া যায়।

পুলিশ ধারণা করছে, হাসিব গাছ বেয়ে কূয়ার পাশের ছাদে ওঠার চেষ্টা করলে ওই কূপে পড়ে মারা যায়।

এর আগে শিশুর মা রাশেদা বেগম বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মাদরাসার প্রিন্সিপালসহ ৪ শিক্ষক ও ম্যানেজিং কমিটির ৩ সদস্যের বিরুদ্ধে অবহেলায় তার ছেলের মৃত্যু হয়েছে উল্লেখ করে মামলা করেন।

অভিযোগ যাওয়ার পর পুলিশ মাদরাসা মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাককে গ্রেফতার করেছে।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, হাসিব মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যবসায়ী আবদুর রাজ্জাকের ছেলে। প্রায় ৬ মাস আগে হাসিবকে গণেশপুর হাফেজিয়া মাদরাসায় হেফজ বিভাগে ভর্তি করা হয়।

তিনি জানান, মাদরাসার একতলা নতুন ভবনের পাশে একটি পরিত্যক্ত টয়লেটের অরক্ষিত কূপ ছিল। পাশেই আতা গাছ দিয়ে ছাত্ররা ছাদে উঠত। বুধবার বিকালে হাসিবকে আনতে গেলে তাকে মাদরাসায় পাওয়া যায়নি। তার সন্ধান পেতে মাইকিং করা হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত আড়াইটার দিকে প্রায় ১০ ফুট গভীর ওই পরিত্যক্ত কূপে পানির নিচে তার পা দেখতে পাওয়া যায়।

পুলিশ জানায়, গ্রামবাসীদের দাবির মুখে অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মাওলানা আবদুর রাজ্জাক জানান, দীর্ঘদিন পরিত্যক্ত টয়লেটের কূপের ঢাকনা নেই। বাচ্চারা পাশে খেলাধুলা করে। তার ধারণা, খেলতে গিয়ে শিশু হাসিব কূপে পড়ে মারা গেছে।

অমৃতসরে দুর্ঘটনায় আহতদের রক্ত দিয়ে প্রশংসিত মাদরাসা শিক্ষার্থীরা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ