রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

কুষ্টিয়ায় মাদকবিক্রেতা দুই গ্রুপের বন্দুকযুদ্ধ, নিহত ১ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিক্রেতা দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার রাত ৩টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের জিকে সেচ প্রকল্পের ৪-৫ নম্বর ব্রিজে মাঝখানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদকবিক্রেতা। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

ভেড়ামারা থানার ওসি খন্দকার শামীম জানান, উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের জিকে সেচ প্রকল্পের ৪-৫ নম্বর ব্রিজের মাঝখানে মাদক বিক্রি নিয়ে দুদলের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন গোপন সংবাদ পান।

সংবাদ পেয়ে পুলিশ চাঁদগ্রাম ইউনিয়নের জিকে সেচ প্রকল্পে যায়। এ সময় সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মৃতদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

আরো পড়ুন- আকাশছোঁয়া ৫ মিনার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ