রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

প্রশ্নফাঁসের অভিযোগে যশোরে দুই যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যশোরের হাদিউজ্জামান ও কৃষ্ণ মিত্র নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

রোববার দুপুরে মণিরামপুরের তাহেরপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হলেও সোমবার বেলা ১২টায় তথ্যটি সাংবাদিকদের জানান যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

তিনি জানান, ঢাকা ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের দেয়া তথ্যের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের একটি ফোর্স হাদিউজ্জামান ও কৃষ্ণ মিত্রকে আটক করে বলে জানা যায়।

তাদের কাছ থেকে জেএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের জন্য ব্যবহৃত চারটি মোবাইল ফোন, আটটি সিম কার্ড (একটি বিকাশ নাম্বারসহ) এবং ফেসবুকে প্রকাশিত দুটি প্রশ্নফাঁস সংক্রান্ত স্ক্রিনশট জব্দ করা হয়।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ‘গত ১৮ আগস্ট থেকে এই চক্রটি ফেসবুকে প্রচার চালাচ্ছে, জেএসসি পরীক্ষার্থীদের টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেয়া হবে।

ইতিমধ্যে তারা তিন জনের কাছ থেকে প্রশ্নপত্র দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে দুই হাজার ৯০০ টাকা নিয়েছে। ফেসবুকে তারা ছদ্মনাম ব্যবহার করে।

এ ঘটনায় মণিরামপুর থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন।

সাইফুল ইসলামের মৃত্যুতে হাইয়াতুল উলইয়ার শোক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ