সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

তালেবানকে হারানো সম্ভব নয়: মার্কিন কমান্ডার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তালেবানদের হারানো সম্ভব নয় বলে স্বীকার করলেন আফগানিস্তানে নিযুক্ত মার্কিন শীর্ষ কমান্ডার অস্টিন স্কট মিলার। দীর্ঘ ১৭ বছর যুদ্ধের পর এমন কথাই বলছে মার্কিন বাহিনী।

২০০১ সালে অক্টোবরে আফগানিস্তানে হামলা চালিয়ে যুদ্ধের সূচনা করেছিল আমেরিকা। সেই থেকে ১৭ বছর ধরে বহু বেসামরিক মানুষকে তারা নির্বিচারে হত্যা করে।

তালেবানের সাথে যুদ্ধে জেতা সম্ভব নয় স্বীকার করে ন্যাটো ও যুক্তরাষ্ট্র বাহিনী নিয়ন্ত্রণের প্রধান এই জেনারেল এখন বলছেন, তালেবানদের সঙ্গে শান্তি আলোচনাই হতে পারে একমাত্র সমাধান।

তবে তালেবানরা এখনো শান্তি আলোচনায় সাড়া দেয়নি। রাশিয়ার গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়, শান্তি আলোচনায় বসার ব্যপারে বিস্তারিত কিছু জানায়নি তালেবান।

এর আগে তালেবান এক শীর্ষ নেতা আরটিকে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় তারা রাজি না।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক সময়ে তালেবানদের আক্রমণ বেশ জোরালো হয়েছে। এমনকি মার্কিন বাহিনীর মতেই, আফগানিস্তারে ৪০৭টি জেলার মধ্যে অর্ধেকই মাত্র আফগান সরকারের নিয়ন্ত্রণে আছে। বাকিগুলো তালেবানদের দখলে।

পেন্টাগনের তথ্য মতে, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসেই তালেবান হামলায় আফগান বাহিনীর প্রায় ১ হাজার সেনা হতাহতের ঘটনা ঘটেছে। এ সংখ্যা দিন দিন বাড়ছেই।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ