সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জান্নাতুল মাওয়া’র দুটি ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যৌতুক

যৌতুক নামের কৌতুক দিয়ে
ভরছে সোনার দেশ

যৌতুক নিয়ে বিয়ে করার
সময় হোক শেষ।

নারী সমাজ করো শপথ
করবে না আর বিয়ে

যৌতুক লোভী পুরুষগুলোয়
বাবার টাকা দিয়ে।

দেশের ছেলে কামার-জেলে
মন্ত্রী-পুলিশ শোনো

চিরকুমার থাকবে পরে
বউ পাবে না কোনো!

বাঙালিরা জাগছে এবার
জাগুক পাড়াগাঁয়ে

বিয়ের জন্য ধরবে পুরুষ
মেয়ের বাবার পায়ে।

যৌতুক প্রথা বন্ধ করো
মোহর নিয়ে এসে

ইসলাম মেনে বিয়ে করো
বউকে ভালোবেসে।

এই মেয়েটি ওই মেয়েটি

এই মেয়েটি খুব দয়ালু
ওই মেয়েটি রাগী

ভেবে দেখ তুমি হবে
কোন মেয়েটির ভাগি।

এই মেয়েটি অনেক ভালো
হয়তো খানিক বোকা

এই মেয়েটি সহজ সরল
খায় যে তবু ধোঁকা।

ওই মেয়েটি বড্ড পাজি
ওই মেয়েটি দুষ্ট

এমন মেয়ের কথা কাজে
হয় কি সবাই তুষ্ট?

এই মেয়েটি অভিমানী
ওই মেয়েটি কানা

এই মেয়েটি অনেক জ্ঞানী
কুরআন হাদিস জানা।

এই মেয়েটি পুণ্যবতী
ওই মেয়েটি পাপি

প্রভুর কাছে এই মেয়েটির
আছে নেকির ঝাঁপি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ