সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ত্বকের যত্নে গ্লিসারিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীতে ত্বকে নিতে হয় বাড়তি যত্ন। শীতে ঠাণ্ডায় শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে থাকে। শীত আসতে শুরু করেছে এই সময়ই আপনার চুল রুক্ষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাত-পা-মুখও খসখসে হতে শুরু করেবে।

হাত-পায়ের যত্ন: এক চা চামচ বেকিং সোডা, এক চা চামচ গ্লিসানির, এক চা চামচ গোলাপজল, ২চা চামচ মুলতানি মাটি, ২ চা চামচ ব্রাউন সুগার- সব একসঙ্গে মিশিয়ে একদিন পরপর আপনার হাত, পা ও মুখে লাগিয়ে সার্কেল এন্টি সার্কেল করে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে আপনার ত্বক কয়েক মিনিটেই উজ্জ্বল, নরম ও মর্সৃণ হয়ে যাবে।

চুলের যত্নে গ্লিসারিন: এক চা চামচ নারকেল তেল, এক চা চামচ গ্লিসারিন, এক চা চামচ অলিভ অয়েল, এক চা চামচ মধু মিশিয়ে হাল্কা গরম করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। আপনার চুল ফাটার সমস্যা থাকবে না, চুলও সুন্দর হবে।

মুখের যত্ন গ্লিসারিন: এক কেজি পানি, কয়েকটা গোলাপ ফুল, এক চা চামচ গ্লিসারিন এবং সমপরিমাণ গোলাপজল, প্রথমে পানি ফুটিয়ে নিন ভালোভাবে। এরপর গোলাপের পাপড়িগুলো ফুটন্ত পানিতে দিয়ে ঢেকে দিন। পানিটা পুরোপুরি ঠাণ্ডা হয়ে গেলে ছেঁকে গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। যখনই হাত, পা, মুখ ধোবেন এই ঠাণ্ডা পানি টোনার হিসেবে ব্যবহার করবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ