শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮


মাদারীপুরে পিকআপ খাদে পড়ে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুর জেলা রাজৈরে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৬টার দিকে রাজৈর উপজেলার বোলগ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজৈর উপজেলা ফায়ার স্টেশনে কর্মকর্তা গোলক চন্দ্র বাড়ৈ জানান, গাছের চারা নিয়ে বরিশাল থেকে মুন্সীগঞ্জে যাচ্ছিল পিকআপ ভ্যানটি।

বোলগ্রামে এসে মহাসড়কের দুই নম্বর সেতুর আগে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় পিকআপের চালক সাতক্ষীরা জেলার লক্ষীপুর গ্রামের মোহাম্মাদ আলী এবং গাছের চারার মালিক পিরোজপুরের খোকন ঘটনাস্থলেই মারা যান।

ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় মালেক সরদার ও জিয়াউর রহমান নামে দুইজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় বলে জানান গোলক চন্দ্র বাড়ৈ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ