শুক্রবার, ১৯ জুন ২০২৬ ।। ৫ আষাঢ় ১৪৩৩ ।। ৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জার্মান নারীর ইসলাম গ্রহণ, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার জোয়ার ‘আমিরে মজলিসকে নিয়ে স্পিকারের মন্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শাহজালালের (রহ.) মাজারের লুটপাট ঠেকাতে প্রশাসনের নতুন উদ্যোগ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব সংসদে মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের ইন্তেকাল

‘২০ দলীয় জোটের নির্বাচন করা নিয়ে সন্দেহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলামঃ ২০ দলীয় জোটের এ পর্যন্ত ৮০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, ঋণ নেয়নি বা সরকারের নিয়ম মেনে ঋণ পুনঃতফসিল করেছে এমন প্রার্থীদেরও মনোনয়ন বাতিল করা হয়েছে এমন অভিযোগ এনে ২০ দলীয় জোটের নির্বাচন করা নিয়ে সন্দেহ পোষন করেছেন ২০ দলীয় জোটের অন্যতম সমম্নয়ক বাংলাদেশ লেবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ।

২ ডিসেম্বর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের এক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এমন সন্দেহের কথা ব্যক্ত করেন।

তিনি অভিযোগের সুরে বলেন, নির্বাচন নির্বাচন কমিশন এখন সরকারের পোস্ট অফিসের দায়িত্ব পালন করছে। তাই তারা সরকারের ইচ্ছা অনুযায়ী কাজ করে। আওয়ামী সরকারের বিজয়ের পথ সুগম করতে বেগম খালেদা জিয়াসহ ২০ দলীয় জোটের প্রায় ৮০ জন প্রার্থীকে মনোনয়ন বঞ্চিত করেছে।

এছাড়া এমন অনেকের নমিনেশন বাতিল করেছে যারা বর্তমান চেয়ারম্যান। তারা তাদের পদত্যাগপত্র দাখিল করেছে। তাদের পদত্যাগ গ্রহণ হোক বা না হোক সেটা সরকারের ব্যাপার। কিন্তু এই পদত্যাগপত্র গ্রহণ না করার অজুহাত দেখিয়ে অনেকের মনোনয়ন বাতিল করা হয়েছে।

কমিশন যা শুরু করেছে তাতে হয়তো শেষ পর্যন্ত নির্বাচন করতে পারি কি না সন্দেহ আছে।

হাআমা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ