রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

‘ইসলাম মুছে যাওয়ার জন্য আসেনি, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য এসেছে’—এমন মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী। তার একটি পুরোনো বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে।

ভিডিওতে মাওলানা আরশাদ মাদানীকে ইতিহাসের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে ইসলামের অস্তিত্ব ও এর শান্তি-ভালোবাসার বার্তা নিয়ে আবেগঘন বক্তব্য দিতে দেখা যায়।

বক্তব্যে তিনি বলেন, আফগানিস্তানের মতো একটি দুর্বল দেশের জলাভূমিতে আটকে গিয়ে একটি বড় শক্তি শেষ পর্যন্ত খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। একইভাবে যেসব এলাকায় মসজিদ ধ্বংস করে সেগুলোকে জাদুঘরে রূপান্তর করা হয়েছিল, বহু বছর পর সেসব স্থানেও আবার আল্লাহু আকবার ধ্বনি শোনা গেছে।

মাওলানা মাদানী বলেন, ইসলাম বিলীন হয়ে যাওয়ার জন্য আসেনি; বরং মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য এসেছে। সময়ের পরিবর্তন ও নানা প্রতিকূলতার মধ্যেও ইসলামের বার্তা টিকে থাকবে বলে তিনি বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন। সূত্র: ইউএনএ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ