সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

শীতের রাস্তায় একা শিশু, বাস থামিয়ে উদ্ধার করলেন চালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাড় কাঁপানো শীতে পথের ধারে ছুটছে একটি শিশু। আর তা দেখে বাস থামিয়ে শিশুটিকে তুলে নেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিল্বাউকি-র এক চালক। এরপর শিশুটিকে পুলিশের হাতে তুলে দেন সযত্নে।

বাস চালাতে চালাতেই ওই চালক লক্ষ্য করেন, একটি শিশু হাইওয়ের পাশ দিয়ে একা দৌড়ে যাচ্ছে। মিল্বাউকি শহরের ট্রান্সিট সিস্টেম এই ঘটনার ভিডিওটি শেয়ার করেছে। শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, হিমাঙ্কের নীচে নেমে যাওয়া তাপমাত্রায় শিশুটি একটি মাত্র পাতলা পোশাক পরে আছে। বাস চালক এরিনা ইভিক বাস থামিয়ে নেমে গিয়ে শিশুটিকে আটকাচ্ছেন। তাকে কোলে তুলে নিচ্ছেন। এতপর কোলে করে তাকে বাসে তুলে নিয়ে আসছেন। একজন যাত্রী তার কোটটি খুলে দেন শিশুটিকে। ইভিক শিশুটিকে কোলে নিয়ে বাসে বসেন। আর শিশুটি ইভিকের কোলেই ঘুমিয়ে পড়ে।

যতক্ষণ না পুলিশ এসেছে ততক্ষণ পর্যন্ত ইভিক শিশুটিকে কোলেই রেখেছিলেন। পুলিশ জানিয়েছে, শিশুটির মা তাকে বাইরে রেখেছিল। যাহোক, শেষপর্যন্ত শিশুটি তার বাবার কাছে ফিরে যায়।

শিশুটিকে তার বাবার কাছে তাকে ফিরিয়ে দিতে পেরে খুশি ইভিক। তিনি বলেন, শিশুটি যে অক্ষত অবস্থায় আছে এটাই অনেক।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ