সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

বার্গার কিনতে লাইনে দাঁড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। শুধু তাই নয়, দুনিয়ার ক্ষমতাবান ব্যক্তিদের মধ্যে একজন। কিন্তু চলেন খুব সাধারণের মতোই।

সম্প্রতি তেমনি একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিল গেটসের ছবিটি গত মঙ্গলবার ফেসবুকে ছেড়ে দেন মাইক্রোসফটের সাবেক কর্মী মাইক গ্যালোস।

গ্যালোস বলেন, ছবিটি তিনি তোলেননি। এটি রবিবার মাইক্রোসফটের সাবেক আরেক কর্মীর কাছ থেকে পেয়েছেন তিনি।

ছবিতে দেখা যায়, বিল গেটসের পরনে সাধারণ লাল রঙের সোয়েটার। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বার্গারের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। তার সামনে দাঁড়িয়ে এক তরুণ। বিল গেটসের চেহারা দেখে মনে হচ্ছে তিনি ক্ষুধার্ত। তারপরেও তিনি লাইন ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেননি।

ডেইলি মেইল অনলাইনের খবরে বলা হয়, গত রবিবার ওয়াশিংটনের সিয়াটেল শহরে একটি বার্গারের জন্য লাইনে দাঁড়ান বিল গেটস। স্থানীয় দোকানটির নাম ‘ডিক্স ড্রাইভ’। এই দোকানের সামনে ধৈর্য ধরে লাইনে অপেক্ষা করছিলেন তিনি।

বিল গেটস যে বার্গার খেতে লাইনে দাঁড়িয়েছিলেন, এতে সর্বোচ্চ ৭ দশমিক ৬৮ মার্কিন ডলার খরচ হয়েছে তার।

ডেইলি মেইলের খবরে আরো বলা হয়, বিল গেটস ফাস্ট ফুড খেতে পছন্দ করেন। প্রায়ই তিনি দোকান থেকে তা কিনে খান। এ জন্য ওয়াশিংটনের বুলেভুয়ের বার্গারমাস্টারে প্রায়ই দেখা যায় তাকে।

আরআর