শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

যবিপ্রবিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রলীগ-শিক্ষক সমিতির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে মিটিং-মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন চন্দ্র ভট্টাচার্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, বৈঠকে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার বিষয়ে গঠিত তদন্ত কমিটির তদন্ত কাজ শেষ এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে সব ধরনের মিছিল-মিটিং-সমাবেশ এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে সভার শুরুতে সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে লিখিত বক্তব্য দেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সভায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস, পরীক্ষা হয়। ক্লাস না হলে শিক্ষার্থীরা সেশনজটে পড়বেন। এতে তারা ক্ষতিগ্রস্ত হবেন। শিক্ষকদের বলবো, আপনারা ধর্মঘট প্রত্যাহার করুন, ক্লাসে ফিরে যান। শিক্ষার্থীদের কথা ভাবুন।

এ সময় যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. নাজমুল হাসান শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা চান। তখন প্রতিমন্ত্রী পুলিশ প্রশাসনকে নিরাপত্তার বিষয়টি দেখার জন্য আহ্বান জানান।

উপস্থিত শিক্ষক প্রতিনিধিরা জানান, ক্লাসে ফেরার বিষয়ে শনিবার (২৬ জানুয়ারি) সাধারণ সভা করবেন তারা।

গত ৮ জানুয়ারি ছাত্রলীগ নেত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি ড. ইকবাল কবির জাহিদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এর জেরে পরদিন ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ