মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিশ্বের সবচেয়ে বড় দূর্নীতি করছে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের সবচেয়ে বড় দূর্নীতির সঙ্গে যুক্ত ফেসবুক। ফেসবুকে ১০০ কোটি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে, যা ফেসবুকের মোট গ্রাহকের ৫০শতাংশ।

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সহপাঠী অ্যারন গ্রিনস্প্যান এ দাবী করেন। অ্যারন গ্রিনস্প্যান ‘রিয়েলিটি চেক’ নামে ৭০ পৃষ্ঠার একটি রিপোর্ট প্রকাশ করেছেন।

ওই রিপোর্টে বলেছেন, ভুয়া অ্যাকাউন্ট নিয়ে যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের, তা এতদিন পরিষ্কার করে জানায়নি ফেসবুক প্রতিষ্ঠন।

অ্যারন বলেন, যতো প্রোফাইল রয়েছে তার ৫০ শতাংশই ভুয়া। ওইসব নকল প্রোফাইলের মাধ্যমে ফেসবুকের অনেক গ্রাহকই প্রতারিত হচ্ছে। তবে অ্যারনের সমস্ত অভিযোগ অস্বীকার করে ফেসবুক জানায়, অ্যারনের দাবি মিথ্যা।

ফেসবুক প্রতিষ্ঠাতা জানায়, মাত্র ৩ থেকে ৪ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট আছে, যা অ্যারনের হিসাবের অনেক কম। এই নিয়ে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একটি প্রতিবেদনও লেখেন।

জুকার জানান, ফেসবুকে এখনও কিছু খারাপ কনটেন্ট রয়েছে। তবে এর জন্য দায়ী কিছু মানুষ এবং ফেসবুকের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সিস্টেমের গোলযোগ। আমাদের সিস্টেমকে আরও শক্তিশালী করা হচ্ছে।

গ্রিনস্প্যান একজন ফেসবুক সমালোচক বলেই পরিচিত।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ