মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

জবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। জানা যায়, পূর্ব ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে। এতে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে বলেও জানা যায়।

আজ রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ক্যাম্পাসে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবেশ এখনও থমথমে, ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

শিক্ষার্থীরা জানায়, গত বৃহস্পতিবার রাতে প্রেমঘটিত বিরোধ নিয়ে জবি টিএসসিতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের কর্মী তুহিনকে মারধর করেন সভাপতি পক্ষের কর্মীরা। পরে সম্পাদকের কর্মীরা একত্রিত হয়ে সভাপতি পক্ষের কর্মী নয়ন ও রিফাত নামে দুইজনকে মারধর করে।

এ ঘটনার জের ধরে আজ রোববার সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময়, বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটে। এমনকি, ছাত্রলীগ নেতাকর্মীদের দেশীয় অস্ত্রের মহড়ায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেও জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ