মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

রাবির দুই কর্মচারী মাদক সেবনের দায়ে বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যাম্পাসে বিভিন্ন সময়ে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক সেবনের জড়িত থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৮৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আব্দুল আলিম।

ড. আলীম বলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের টাইপিং শাখার কর্মচারী মাসুদ রানা ও পত্রপ্রেরণ শাখার কর্মচারী সেলিম রেজাকে চাঁদাবাজি, ছিনতাই ও মাদকে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়।

এছাড়া সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে চাকরির আবেদনের বয়স পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে। এর আগে চাকরির আবেদনের বয়স ছিল ৩০। বর্তমানে ৩৫ বছর পর্যন্ত রাবির তৃতীয় শ্রেণির চাকরিতে আবেদন করা যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ