মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যা মামলায় গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার অ্যালিফান্ট রোডে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিন (৬৬) হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতর নাম রুনু আক্তার। রানু নিহতের বাসায় দুই গৃহকর্মী এনে দিয়েছিলেন।

গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে নিহতের স্বামী মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা একটি হত্যা মামলা করেন।

রুনুকে নিয়েই রেশমা ও স্বপ্নাকে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানা পুলিশের এক উপ পরিদর্শক।

তিনি বলেন, রুনু আক্তারকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে রুনুকে নিয়ে বেশ কয়েক জায়গায় অভিযান চালানো হয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে একাধিক স্থানে পুলিশ কাজ করছে। রেশমা ও স্বপ্নাকে ধরতে রুনু আক্তার সবচেয়ে বেশি সহায়তা করবে।

তদন্তের পরে সিদ্ধান্ত নেয়া যাবে, হত্যার সাথে রুনু আক্তার জড়িত ছিলেন কিনা। তবে বাদী যেহেতু দুই আসামীর পাশাপাশি রুনু আক্তারের নাম এজাহারের শেষে জড়িত থাকার সন্দেহে উল্লেখ করেছেন তাই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান উপ পরিদর্শক।

অন্যদিকে তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, সাবেক অধ্যক্ষ হত্যার ঘটনায় একাধিক লোক জড়িত থাকতে পারে। তাই ড্রাইভারকেও সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেহেতু তার নাম এজাহারে উল্লেখ নেই তাই এখনই তাকে গ্রেফতার করা হচ্ছে না। তবে তাকে পুলিশ বেষ্টনির মধ্যে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ