শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

'বঙ্গবন্ধু স্যাটেলাইটের স্বত্ব লিজ দেওয়া হয়নি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর স্বত্ব কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হয়নি। এটি জাতীয় সম্পত্তি, কারো কাছে লিজ বা স্বত্ব বিক্রি করা হয়নি। স্যাটেলাইটের স্বত্ব নিয়ে যে সব কোম্পানি বা ব্যক্তি বর্গের নামে লিজ দেয়ার তথ্য খবরের কাগজ বা গণমাধ্যমে আসছে তা সত্য নয় বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদের বৈঠকে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এরআগে প্রশ্নকর্তা জানতে চান ‘বিভিন্ন পত্র-পত্রিকায় খবর বের হয়েছে, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের স্বত্ব শুধু বেক্সিমকো ও অন্য একটি কোম্পনির কাছে বিক্রি করা আছে। কেউ যদি এ স্যাটেলাইটের সুবিধা নিতে চান তাহলে এ দু'টি কোম্পানির কাছ থেকে কিনতে হবে’ এটি সত্যি কিনা?

জবাবে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, এটি জাতীয় সম্পত্তি, কারো কাছে লিজ বা স্বত্ব বিক্রি করা হয়নি। এটা সত্যি নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ