শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

টেলিটকের মাধ্যমেই ফাইভজি চালু হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার জানান মোবাইল ফোনে ফাইভজি প্রযুক্তি টেলিটকের মাধ্যমে চালু হবে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে টেলিটক বাংলাদেশ লিমিটেড আয়োজিত টেলিটক আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পঞ্চম প্রজন্মের ইন্টারনেট বা ফাইভজি প্রযুক্তির মাধ্যমে বর্তমানের তুলনায় ১০ থেকে ২০ গুণ বেশি গতির ইন্টারনেট পাওয়া যাবে। এতে অনেক দ্রুতগতিতে ইন্টারনেটের তথ্য ডাউনলোড ও আপলোড করা যাবে। যার সেবার আওতা হবে ব্যাপক।

ফাইভজি এলে রেডিও তরঙ্গের ব্যবহার আরও বেশি নিশ্চিত করবে এবং একইসময় একই স্থানে বেশি মোবাইল ফোন ইন্টারনেটের সুবিধা নিতে পারবে।

সরকারের চলতি মেয়াদের মধ্যেই টেলিটককে দেশের নম্বর ওয়ান মোবাইল ফোন অপারেটর হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, প্রযুক্তি ও বিনিয়োগসহ টেলিটককে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বিপ্লবে বাংলাদেশকে বৈশ্বিক নেতৃত্বের জায়গায় পৌঁছে দিয়েছেন।

তারই নেতৃত্বে আমরা টেলিটকের বিদ্যমান প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবো। সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটককে মানুষের প্রত্যাশার জায়গায় নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ