শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যানজটে বিশ্বে প্রথম স্থান অর্জন করলো ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যানজটের দিক দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা গোটা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে।

তথ্যটি প্রকাশ করেছে বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিও। প্রতিষ্ঠানটির ‘ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৯’ -এ বিশ্বের যানজটপূর্ণ শহরের তালিকা প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার ( ১৬ ফেব্রুয়ারি) নামবিওর ওয়েবসাইটে প্রকাশিত তালিকার তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহর ঢাকা। দ্বিতীয় স্থানে আছে ভারতের কলকাতা।

২০১৮ ও ২০১৭ সালে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। এর আগে ২০১৬ সালে ঢাকার অবস্থান ছিল তৃতীয়। এর আগের বছর ২০১৫ সালে অবস্থান ছিল অষ্টম।

বিশ্বে বিভিন্ন দেশের ২১২ টি শহরের অনেকগুলো দিক বিবেচনায় নিয়ে এই তালিকা করেছে নামবিও।

যানজটরে জন্য ঢাকার স্কোর ২৯৭.৭৬। কলকাতার ২৮৩.৬৮ পয়েন্ট। ২৭৭.৮১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।

২০১৯ সালেও বিশ্বের সবচেয়ে কম যানজটপূর্ণ শহর হিসেবে নিজের সম্মান ধরে রেখেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এরপর রয়েছে চেক রিপাবলিকের শহর বিয়ারনো, ডেনমার্কের কোপেনহেগেন, সুইডেনের গোথেনবার্গ ও জার্মানীর ফ্রাঙ্কফুট।

জানা যায়, তালিকা প্রণয়নে কয়েকটি সূচক ব্যবহার করেছে নামবিও। এর মধ্যে রয়েছে- সময় সূচক, সময় অপচয় সূচক, অদক্ষতা সূচক ও কার্বন নিঃসরণ সূচক। এর মধ্যে সময় সূচক, সময় অপচয় সূচক ও অদক্ষতা সূচকে ঢাকার অবস্থান শীর্ষে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ