মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

জামিয়াতু ইব্রাহিম সাইনবোর্ডের ইসলাহী জোড় কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা সাইনবোর্ডে অবস্থিত জামিয়াতু ইব্রাহীম এবং খানকায় মাহমুদিয়ার উদ্যোগে শুরু হচ্ছে ইসলামী জোড়।

আগামীকাল ২১ ফেব্রুয়ারি বাদ যোহর থেকে এ আয়োজন শুরু হয়ে রাত ১০টায় আখেরি মোনাজাত হবে

জামিয়াতু ইব্রাহিমের প্রতিষ্ঠাতা মুহতামিম পীরে কামেল আল্লামা মুফতি শফিক এ জোড়ের নেতৃত্ব দেবেন। ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

জোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নুমানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদুত তাফসির আল্লামা রাশেদ আজমী।

আরোও উপস্থিত হবেন হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সহ সভাপতি আল্লামা আশরাফ আলী, আল্লামা নূর হুসাইন কাসেমী, আল্লামা মাহফুজুল হক, আল্লামা মামুনুল হক,আল্লামা হাসান জামিল ও মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক প্রমুখ।

জামিয়াতু ইব্রাহিমের মুহাদ্দিস মুফতি আনিসুর রহমান কাসেমী বলেন, বাদ যোহর বয়ান করবেন মাও.হাফিজুর রহমান সিদ্দিক ও মাওঃ হাসান জামিল, বাদ আসর আল্লামা রাশেদ আজমী, বাদ মাগরিব দেওবন্দ মাদরাসার মোহতামীম আল্লামা আবুল কাসেম নোমানী, বাদ ইশা মাওলানা মামুনুল হক।

ইসলামী এ জোড়ে ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত হওয়ার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ