মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভার্চুয়াল মুদ্রা আনছে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি আনছে ফেসবুক। প্রতিষ্ঠানটির অন্তত ৫০ জন প্রকৌশলী ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছেন। সেই কাজের অগ্রগতির ওপর নজর রাখছেন স্বয়ং মার্ক জাকারবার্গ।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরেই প্রতিষ্ঠানটি নিজেদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে হাজির হবে।

প্রতিষ্ঠানটিও চাইছে আগামী বছরে নিজেদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসতে। ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছেন এমন এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, যেহেতু প্রকল্পটি খুবই গোপনীয়; তাই বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়। তবে এটা ঠিক, আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছি। তিনি জানান, এই কারেন্সি হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যাবে।

বর্তমানে ফেসবুকের মাসে ২৭০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। ফেসবুক মেসেঞ্জারের ইনচার্জ ডেভিড মার্কাস গত বছর বলেছিলেন, তারা ছোট একটি গ্রুপ করে সেখানে এই ডিজিটাল মুদ্রাকে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেটা নিয়ে পরিকল্পনা করছেন। আর এটি আনা হলে তা ফেসবুকের সব ধরনের প্রতিষ্ঠানেই ব্যবহার করবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ