মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিশ্বের ৮৪টি দেশের ভাষা শেখাবে ডুওলিংগো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলার (গেম) ছলে মজায় মজায় শিখে নেওয়া যাবে বিভিন্ন দেশের ভাষা।‘ডুওলিংগো’ যা ভাষা শেখার অন্যতম একটি জনপ্রিয় অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে মোট ২৪টি ভাষায় পাওয়া যাবে বিশ্বের ৮৪টি দেশের ভাষা শেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

প্রথমে এর একটি অধ্যায়ের বিষয়বস্তু জানার পর সেই বিষয়ে ছবিসহ উচ্চারণের সাথে সহজেই আয়ত্ত করে নিতে পারবেন একটি দেশের ভাষার প্রয়োজনীয় ব্যবহারগুলো। ‘ডুওলিংগো’ ব্যবহারকারীকে দিচ্ছে পছন্দমত ভাষা নির্বাচন ও প্রতিদিনের ক্লাস টাইম সেট করে নেওয়ার সুবিধা।

অ্যাপ ব্যবহারের সময় কোনো ভুল উত্তর দিলে, তা কেন ভুল তার কমেন্ট সেকশনে গিয়ে দেখা যাবে এর বিশ্লেষণ। ডুওলিংগোর খুব গোছানো আর সহজ ইউজার ইন্টারফেস যে কেউ সহজেই ব্যবহার করতে পারবেন।

ভাষা শেখার আগ্রহকে বিরতিহীন রাখতে ব্যবহারকারীর অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট জমার পরে অফলাইনও ব্যবহার করতে পারবেন ডুওলিংগো। বিশ্বব্যাপী এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৩০০ মিলিয়ন।

সরাসরি ওয়েবসাইটে (Duolingo.com) লগ ইন, অ্যাপেল অ্যাপ স্টোর ও অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে গুগল প্লেস্টোর এ (Duolingo) লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন অ্যাপটি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ