মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা ঢাকা’র খতমে বুখারী ১৭ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারীদের উচ্চতর দ্বীনি শিক্ষায় অগ্রপথিক উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসার খতমে বুখারী ও দোয়া মাহফিল ১৭ মার্চ'১৯ রবিবার, বিকাল ৩টায় মাদরাসা মিলনায়তলে অনুষ্ঠিত হবে।

এতে হাদীস শাস্ত্রের সর্বনির্ভরযোগ্য গ্রন্থ বুখারী শরীফের শেষ দরসদান ও হিদায়াতী বয়ান করবেন জামিয়া মাদানিয়া বারিধারার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সা. ও প্রখ্যাত আলেমেদ্বীন শাইখ নাসির বিল্লাহ আল মক্কী, মারকাজুল উলুম আল ইসলামিয়া নারায়ণগঞ্জ-এর শায়খুল হাদীস আল্লামা আব্দুল আলিম হোসাইনী, শায়খ জাকারিয়া ইসলামি রিসার্চ সেন্টারের পরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ, জামিয়া মাদানিয়া বারিধারা'র শিক্ষাসচিব মুফতী মকবুল হোসাইন এছাড়াও দেশবরেণ্য উলামায়ে কেরাম তাশরিফ আনবেন।

এবছর উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসা থেকে ১৮ জন শিক্ষার্থী আলেমা ও ৪ জন হাফেজা হয়েছে।

মাদরাসাটির উত্তরোত্তর সফলতা ও কল্যাণমুখী করে গড়ে তোলার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান উম্মাহাতুল মুমিনীন মহিলা মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল ও গুলশান উত্তর জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ারুল হক।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ