মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

হাইআতুল উলয়ার বৈঠক কাল; থাকবেন আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নির্বাহী কমিটির বৈঠক আগামীকাল। দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার এজেন্ডা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা যায়, রোববার (১৭ মার্চ) জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদে সকাল ১০ টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকবেন সংস্থার চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

ফরিদাবাদ মাদরাসার খতমে বুখারি উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকালে ঢাকায় আসেন হেফাজতের ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আহমদ শফী। বোরবার হাইআতুল উলয়ার বৈঠকে শরিক হয়ে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন বলে জানা গেছে।

হাইআতুল উলয়ার দফরত সম্পাদক মুফতি ওয়াসিউর রহমান আওয়ার ইসলামকে জানান, পুরনো বেশ কয়েকটি এজেন্ডাসহ আগামী কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে অবগতি ও আলোচনা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এর আগে সফটওয়ার নির্মাণ, অফিস স্থানান্তরসহ কয়েকটি উপকমিটির বৈঠক হয়েছে। তাদের সুপারিশ ও প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে বৈঠকে।

জাতীয় সংসদে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি ঘোষণার পর এবারই প্রথম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এর আগে আরও দুটি কেন্দ্রীয় পরীক্ষা হয়েছে হাইআতুল উলয়ার অধীনে।

আগামী ৮ এপ্রিল সারাদেশ ব্যাপী হাইআতুল উলয়ার অধীনে অনুষ্ঠিত হবে দাওরায়ে হাদিসের পরীক্ষা। এতে প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী অংশ নেবেন বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ