শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

কওমি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

কওমি মাদরাসার শিক্ষার্থীরা যেন দেশের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জন করতে পারে, এজন্য কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ ৬ সদস্য বিশিষ্ট বিশেষ একটি সাব-কমিটি গঠন করেছে। এই কমিটির অধীনে কওমি শিক্ষার্থীদের ‘স্টুডেন্ট ভিসা’ সহজিকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ (১৭ মার্চ) জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসায় সংস্থাটির নির্বাহী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠকে উপস্থিত মাওলানা মুসলেহুদ্দিন রাজু আওয়ার ইসলামে এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির সদস্যরা হলেন- ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও হাইআতুল উলইয়ার সদস্য আল্লামা আব্দুল কুদ্দুস, গহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমিন, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা নুরুল আমিন, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, আফতাবনগর মাদরাসার মাওলানা মোহাম্মদ আলী।

‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যন ও মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বৈঠকের সভাপতিত্ব করেন।

দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার এজেন্ডা নিয়ে, সফটওয়ার নির্মাণ, অফিস স্থানান্তরসহ কয়েকটি সুপারিশ ও প্রস্তাবনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সদস্য আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, মুফতি রুহুল আমিন, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সাজিদুর রহমান, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মুফতী জসীমুদ্দীন, মাওলানা আনাস মাদানী, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মাওলানা মুফতী নূরুল আমীন, উবায়দুর রহমান মাহবুব, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়্যা,  মাওলানা শামসুল হক, মাওলানা জিয়াউদ্দীন, মাওলানা আব্দুল বছীর, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মাহমুদুল আলম, . মাওলানা মোহাম্মাদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমূদ, আবু তাহের নদভীসহ সংস্থাটির নেতৃবৃন্দ এ বৈঠকে উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ