শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ডাকসু ভিপি নুরকে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রত্যাখ্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল মঙ্গলবার বাসের ধাক্কায় আবরার নিহত হবার ঘটনায় শিক্ষার্থীরা সড়কে অবরোধ করে। মঙ্গলবার বিকেলে ডাকসুর নবনির্বাচিত ভিপি ও কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুর সংহতি প্রকাশ করতে আসেন। কিন্তু তাকে গ্রহন করেননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। এমন কি সে সময় তাতে বক্তব্যও দিতে দেয়া হয়নি।

ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্রী মায়েশা নূর ভিপি নুরুল হক নুরকে উদ্দেশ্য করে বলেন, নুর আমরা আপনাকে একসেপ্ট করতে পারছি না। সে সময় আন্দোলনকারী শিক্ষার্থী মায়েশা নূরের বক্তব্যকে সমর্থন জানিয়ে ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন। পরে আন্দোলকারীদের মধ্যে থেকে কেউ ভিপি নুরুল হককে সেখান থেকে বের করে আনেন।

পরে মায়েশা নূর সাংবাদিকদের বলেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন, এখানে রাজনৈতিক দল বা ব্যক্তিকে গ্রহণ করা হবে না। এ আন্দোলনের সঙ্গে যারা আসবেন, তারা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র নিয়ে আসবেন।

পরে আন্দোলনস্থল থেকে কিছু দূরে ভিপি নুরুল হক সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ আন্দোলনের সঙ্গে আছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, কেউ যেন আন্দোলনের সুযোগ নিতে না পারেন।

কিন্তু তাকে আন্দোলনকারীরা গ্রহন না করা এবং বক্তব্য দিতে না দেয়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে গনমাধ্যমকে সরাসরি অস্বীকার করেন নুরুল হক নুরু।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ