শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘নিরাপদ সড়কের জন্য ছাত্রদের দাবিগুলো দ্রুত মেনে নিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি একাত্ততা প্রকাশ করে তাদের দাবি দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

এক বিবৃতিতে তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে দেশের সাধারণ ছাত্র সমাজ। তাদের দাবির প্রতি সরকার বার বার সংহতি প্রকাশ করলেও তা বাস্তবায়ন হয়নি আজো।

তিনি বলেন, শিশুরা দেশের পরিস্থিতি কোন পর্যায়ে তা দেশবাসীা সামনে নিয়ে এসেছে। দেশে যে কোন নিয়ম-শৃঙ্খলা নেই, চেইন অব কমান্ড বলতে কিছু নেই তা দেশবাসীর সামনে পরিস্কার করে দিয়েছে। শিশু শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সরকারের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে এনেছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি ‘সব বাস-ট্রাক ড্রাইভারের লাইসেন্স থাকতে হবে। অথচ বাস-ট্রাকের মালিকরা তাদের ব্যয় কমাতে অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক লাইসেন্সহীন চালক, হেল্পার দিয়ে বাস চালায়। এ দাবিগুলো দেশের সকল নাগরিকের। এ জন্য দ্রুত দাবি মেনে ছাত্রদের পড়ালেখায় মনোননিবেশ করার দায়িত্ব সরকারের।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ