শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসন থেকে এবার রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শীর্ষ এই নেতার সম্মানে ইসলামী আন্দোলন দুটি আসনে নিজ দলীয় প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এই কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তিনি যে দুই আসনে প্রার্থী হয়েছেন সেই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেবে না। এই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রত্যাহার করা হবে। দুই আসনেই ইসলামী আন্দোলন এর সমর্থন মাওলানা মামুনুল হকের প্রতি থাকবে। ইসলামী রাজনীতিতে তাঁর ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো দলের সাথে যুথবদ্ধ পথচলার চিন্তা করছে না। যেসব আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাই সেসব আসনে নীতি- আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ