শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘শত অত্যাচারও আমাকে দমাতে পারেনি, মনের জোরে এগিয়ে চলেছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমার মতো অত্যাচারিত, নির্যাতিত ও নিষ্পেষিত নেতা আর কেউ নেই। আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম, কেউ পাশে ছিলো না।

বুধবার (২০ মার্চ) গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে নিজের ৯০তম জন্মদিনের অনুষ্ঠানে এ কথা বলেন এরশাদ।

জাপা চেয়ারম্যান বলেন, শত অত্যাচার আমাকে দমাতে পারেনি। শুধু মনের জোরে এগিয়ে চলেছি, তাই শত ষড়যন্ত্র আমাদের ধ্বংস করতে পারেনি। অবিচার আর অত্যাচারে যে দল ভেঙে পড়ে না, সে দলকে কেউই ধংস করতে পারবে না।

নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করে তোলো যাতে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারে।

অনুষ্ঠানে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, সবাই পার্টির চেয়ারম্যানের জন্য দোয়া করুন যাতে তিনি সুস্থ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারেন। এরশাদ ৯ বছরে উন্নয়নের যে রেকর্ড গড়েছেন তা কেউ ভাঙতে পারবে না।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ দিয়েছিলেন। কিন্তু দেশটি গড়ার জন্য পর্যাপ্ত সময় বঙ্গবন্ধু পাননি। কিন্তু দেশ গড়ার জন্য হুসেইন মুহাম্মদ এরশাদের অসংখ্য কীর্তি অক্ষয় হয়ে আছে।

অনুষ্ঠানে পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, আজ শপথ নেবার দিন। আমরা শপথ নিচ্ছি, নতুন বাংলাদেশ আমরা গড়বোই। জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শ নিয়ে এগিয়ে যাবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ