শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

চলতি বছর থেকেই তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর থেকেই তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না। তবে পরীক্ষা তুলে দেয়া হলেও থাকছে মূল্যায়ন প্রক্রিয়া। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন।

আজ দুপুরে সচিবালয়ে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে আয়েজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আকরাম আল হাসান জানান, তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না থাকলেও এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ করতে মূল্যায়ন পদ্ধতি থাকবে।

এদিকে চলতি বছর প্রাথমিক সমাপনীর ফলাফলের ভিত্তিতে ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তি দেয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুহাম্মদ জাকির হোসেন।

প্রাথমিক সমাপনীর ফলাফলের ভিত্তিতে এবার ট্যালেন্টপুলে পেয়েছে ৩৩ হাজার ও সাধারণ বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী।

এর আগে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয় যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি পর্যন্ত সব ধরনের পরীক্ষা তুলে দিতে। শিশুদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতেই প্রধানমন্ত্রী এ নির্দেশ প্রদান করেন বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ