শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

নাজিরহাট বড় মাদ্রাসার খতমে বুখারী, থাকবেন দেওবন্দের মোহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
আওয়ার ইসলাম

দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী প্রাচীন দীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম ফটিকছড়ি আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠান।

আজ রবিবার (২৪ শে মার্চ) বাদে জোহর থেকে মাদরাসা মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

খতমে বুখারী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ, সারাবিশ্বের ইসলামী জ্ঞানের অনন্য সূতিকাগার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আবুল কাসেম নোমানী।

আজ সকাল ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি নাজিরহাট পৌঁছবেন এবং জোহর পর থেকেই দরস শুরু করবেন বলে জানিয়েছেন নাজিরহাট বড় মাদ্রাসার প্রধান মুফতী ও মুহাদ্দিস আল্লামা মুফতী হাবিবুর রহমান কাসেমী।

এদিকে দেওবন্দ মাদরাসার মুহতামিম এর আগমন উপলক্ষে নাজিরহাট বড় মাদ্রাসার ছাত্রবৃন্দ, ফুযালা, এলাকাবাসী ও সর্বস্তরের তৌহিদী জনতার মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে।

মাদরাসার খতমে বুখারী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সর্বস্তরের ইসলামপ্রিয় জনতাকে দাওয়াত করেছেন নাজিরহাট বড় মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ ইদ্রিস।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ