শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

আল-জামিয়াতুল আরাবিয়া ইসলাহুন্নিসা মহিলা মাদরাসার খতমে বুখারি কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের শহীবাগে অবস্থিত আল-জামিয়াতুল আরাবিয়া ইসলাহুন্নিসা মহিলা মাদরাসার উদ্যোগে খতমে কুরআন ও খতমে বুখারীর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সাভার উলামা পরিষদের সভাপতি মাওলানা ইউসুফ সাদেক হক্কানীর সভাপতিত্বে সকাল ৯টায় খতমে বুখারী ও খতমে কুরআনের অনুষ্ঠান শুরু হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আকবর কমপ্লেক্স মসজিদ ও মাদরাসার মহা-পরিচালক মুফতি দেলোয়ার হুসাইন।

এছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুফতি হামেদ জাহেরী ও মাওলানা আনিসুর রহমানসহ অন্যান্য ওলামায় কেরাম এবং সাধারন ধর্মপ্রাণ মুসল্লি।

মাদরাসা কর্তৃপক্ষ খতমে বুখারির আয়োজনে দীন শুভানুধ্যায়ী সকলকে উপস্থিত হতে আহবান জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ